সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

news-image

রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। সোমবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার শেরপুর উপজেলার থনকা গ্রামের মনোয়ারা বেগম (৪০), একই উপজেলার বিরল গ্রামের মজনু মিয়া (৩৫) ও আব্দুল কুদ্দুস মিয়া (৬০)। এ ঘটনায় আহত রিপন, সালামসহ অজ্ঞাতনামা একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত তিনজনের বাড়িও বগুড়ার শেরপুরে।

বড়দরগাহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম জানান, সোমবার সকাল ৬টার দিকে বগুড়া থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানে থাকা মনোয়ারা ও মজনু ঘটনাস্থলেই মারা যান।

আহত চারজনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। আহত তিনজনের মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক বলেও তিনি জানান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা