সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় সু চি’র মন্ত্রী, দুপুরে বৈঠক

news-image

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে সোমবার (২ অক্টোবর) মধ্যরাতে (১টার দিকে) ঢাকায় পৌঁছেছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী উ কিয়া তিন্ত সোয়ে। আজ দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবসন বিষয়ে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে আজই মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উ কিয়া তিন্ত সোয়ে’র সফরের সূচিতে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণের প্রসঙ্গ উল্লেখ নেই। গত সপ্তাহে মিয়ানমারের সমাজকল্যাণ ও পুনর্বাসনমন্ত্রী উ উইন মিত আয়ে জানিয়েছিলেন, সু চির দপ্তর বিষয়ক মন্ত্রী রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য ঢাকা আসছেন।

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর রোহিঙ্গা দমন অভিযানের মুখে গত ২৫ অগাস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বলছে, সেনাবাহিনী রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মিয়ানমার সেনাবাহিনীর এই দমন অভিযানকে ‘জাতিগত নিধনের’ চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে জাতিসংঘ।

এদিকে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, উইন মিত আয়ে রাখাইনের মংডু এলাকায় যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের নিবন্ধন ও পুনর্বাসন শুরু করার ঘোষণা দিয়েছেন। তাদের নিবন্ধন ও পুনর্বাসনের জন্য দুই বিলিয়ন কিয়াট ব্যয়ে একটি প্রকল্পও হাতে নেয়া হয়েছে। যাতে ১৯৯৩ সালে স্বাক্ষরিত মিয়ানমার ও বাংলাদেশের মধ্যকার প্রত্যার্পণ চুক্তির আওতায় শরণার্থীদের নিবন্ধন করা হবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা