,

সেলিনার মা হওয়ার ‘তিক্তমধুর’ অভিজ্ঞতা

news-image

বিনোদন ডেস্ক : সাবেক মিস ইন্ডিয়া ও বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। গত মে মাসে এ অভিনেত্রী জানান, ফের যমজ সন্তানের মা হতে চলেছেন তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সময় আবারো মা হওয়া নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন সেলিনা।

ফের যমজ সন্তানের মা হয়েছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমজ সন্তান আর্থার জেটলি হাগ ও শমসের জেটলি হাগ নামের দুই সন্তানের জন্মের কথা জানান তিনি।

আজ ফেসবুকে সেলিনা জেটলির ভেরিফায়েড ফ্যান পেজের একটি পোস্টে এ অভিনেত্রী জানান, গত ১০ সেপ্টেম্বর দুবাইয়ে দ্বিতীয়বারের মতো যমজ সন্তানের জন্ম দিয়েছেন তিনি। কিন্তু শমসের জেটলি হাগের হার্টের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় সে মারা যায়। তবে আর্থার জেটলি হাগ এখন সুস্থ রয়েছে। আবারো মা হওয়া ও এক সন্তানকে হারানোর ব্যাপারটিকে তিনি ‘তিক্তমধুর’ অভিজ্ঞতা হিসেবে ব্যক্ত করেছেন।

২০১১ সালে হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে প্রথম যমজ সন্তানের জন্ম দেন এ অভিনেত্রী। সন্তানদের নাম রাখেন উইন্সটন এবং ভিরাজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে