,

বিশ্বরঙের শারদীয় উৎসবে পুরস্কৃত জয়া আহসান

news-image

বিনোদন প্রতিবেদক : দেশীয় পোশাকের জনপ্রিয় ফ্যাশন হাউজ ‘বিশ্বরঙ’ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন যৌথভাবে আয়োজন করেছিলো জমকালো শারদীয় উৎসব ২০১৭। গতকাল ২৯ সেপ্টেম্বর বনানী পূজা মন্ডপে অনুষ্ঠিত এটি হয়।

আয়োজনে পুরস্কৃত করা হয় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। বিসর্জন সিনেমায় অসাধারন অভিনয়ের জন্য ‘বিশ্বরঙ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনেরর পক্ষ থেকে পৃথকভাবে পুরস্কৃত করা হয় তাকে। এই অনুভূতি জানাতে গিয়ে আপ্লুত ছিলেন মিষ্টি হাসির এই অভিনেত্রী।

এদিকে ওপেনিং ড্যান্স ঢাকি দিয়ে মঞ্চ উন্মোচন করা হয়। তারপর মঞ্চ নাচের তালে মাতান অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাদিয়ার নৃত্য পরিচালনায় ছিলেন ইভান শাহরিয়ার সোহাগ ও লিখন রায়। আরো নেচেছেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউলাহ।

নায়করাজ রাজ্জাক স্মরণে বিশ্বরঙের ফ্যাশন শো দেখে অনেকেই ফিরে যান রুপালি যুগে। গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন নির্ঝর চৌধুরী, কোনাল, কনা, পুতুল, পলাশ। অনুষ্ঠানের বিশেষ আর্কষন ছিল নন্দিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও আঁখি আলমগীরের পরিবেশনায় গান ‘কানচা-কানচি’।

জমকালো ফ্যাশন-শো পরিবেশন করে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। এছাড়াও ছোটদের ফ্যাশন শো দিয়ে মঞ্চ আলোকিত করেন চট্টলপুড়ি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে