সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে নারী-শিশুদের টার্গেট করছে পাচারকারীরা

news-image

নিউজ ডেস্ক : রাখাইন রাজ্যে নির্যাতন, ধর্ষণ ও জাতিগত হত্যাযজ্ঞের শিকার হয়ে প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা যুবতি ও শিশু নিখোঁজের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নিখোঁজ কিংবা অপহরণের ঘটনা বেড়ে যাওয়ার বিষয় নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় শংকিত হয়ে পড়েছে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা। এদিকে সংঘবদ্ধ পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় হয়ে উঠেছে বলেও জনপ্রতিনিধিদের সাথে বৈঠককালীন সেনাবাহিনীর ৬৫ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রহমান অভিমত ব্যক্ত করেন। সে জন্য সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদেরও যৌথভাবে কাজ করার আহবান জানান।

২৫ আগস্ট থেকে মিয়ানমার রাখাইন রাজ্যে বর্বরতা নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তৎমধ্যে মহিলা, যুবতি ও শিশুর সংখ্যা বেশি। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক জরিপে জানায়, উখিয়ার ৬টি অস্থায়ী এবং টেকনাফের ৫টি ক্যাম্পে নতুন পুরাতন প্রায় ১০ লক্ষ রোহিঙ্গা অবস্থান করছে।

সূত্রে জানা যায়, উখিয়া-টেকনাফের অস্থায়ী ক্যাম্প থেকে এ পর্যন্ত ১ হাজারের অধিক রোহিঙ্গা যুবতি ও শিশু নিখোঁজ রয়েছে। এর মধ্যে ২৫৫ জনকে ফেরত পাওয়া গেছে। সরেজমিনে দেখা যায়, উখিয়ার কুতুপালং, টিভি টাওয়ার পাহাড়, বালুখালী, মাইন্যার ঘোনা, তাজনিমার খলা, হাকিম পাড়া, থাইংখালী ও তেল খোলা, অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে নারী শিশু পাচারকারীরা অপতৎপরতা চালাচ্ছে। দামী গাড়ি নিয়ে ক্যাম্পগুলোতে ত্রাণ বিতরণের নামে তারা নারী-শিশুদের টার্গেট করছে।

হেলপ কক্সবাজারের নির্বাহী পরিচালক আবুল কাশেম বলেন, পাচারকারীরা সক্রিয় রয়েছে। যে কোন সময় নারী-শিশু পাচার ভয়াবহ রূপ ধারণ করতে পারে। বিভিন্ন বাসাবাড়িতে কাজের নামে নারী-শিশু পাচার হচ্ছে। পাচারের বিষয়টি সরকারি-বেসরকারিভাবে জরিপের আওতায় আসেনি, এখনো তাই সঠিক সংখ্যাটা বলা যাচ্ছে না।

এ বিষয়ে জানতে কুতুপালং ক্যাম্প ইনচার্জ মো: রেজার মুঠোফোনে যোগাযোগ করা হলে রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। মানবাধিকার সংস্থার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সময় কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প নারী ও শিশু পাচারের টার্নিং পয়েন্ট হিসাবে পরিচিতি ছিল। মানবাধিকার সংস্থা বেশ কয়েক বছর ধরে ভারত থেকে পাচার হওয়া অনেক রোহিঙ্গা নারী শিশুকে উদ্ধার করেছিল।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিদিন নারী শিশু নিখোঁজ হচ্ছে। এমনকি নিখোঁজ সংবাদ প্রচার করতে মাইকিং সহ কন্ট্রোলরুম খোলা হয়েছে। নিখোঁজ সংবাদ প্রচারে দায়িত্বপালনকারী নজির জানান, প্রতিদিন অসংখ্য নারী ও শিশু নিখোঁজের খবর আমাদেরকে মাইকে প্রচার করতে হচ্ছে। বর্তমানে ১ হাজারের অধিক নিখোঁজের মধ্যে ১৭৯জন ছেলে ও ৭৬জন মেয়ে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নারী-শিশু পাচারকারীরা বিভিন্ন প্রলোভন ও অর্থের লোভ দেখিয়ে অসহায় রোহিঙ্গাদের বিভিন্ন এলাকায় পাচার করার এক ঘৃণ্য কাজে নেমে পড়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে কঠোর নজরদারীর প্রয়োজন বলে দাবি সচেতন মহলের।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা