সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ছেলের জন্মদিনের কার্ডে নিজের ছবি না থাকায় শাকিবের ক্ষোভ

news-image

বিনোদন প্রতিবেদক : ছেলে আব্রাম খান জয়ের প্রথম জন্মদিনের আয়োজনে ঢালিউডের অনেক তারকা হাজির ছিলেন। কিন্তু বাবা শাকিব খান ছিলেন না।

এ নিয়ে অপু বিশ্বাসও কিছু বলেননি। শুধু ছেলের জন্য দোয়া চেয়েছেন।জমকালো পার্টিতে আসার জন্য অতিথিদের পাঠানো কার্ডে শুধু অপু ও জয়ের ছবি ছিল। শাকিবের ছবি ছিল না। জানা গেছে, কার্ডে ছবি না থাকাতেই শাকিব জন্মদিনের অনুষ্ঠানে আসেননি। জন্মদিনের পর দেয়া এক সাক্ষাৎকারে শাকিব বলেন, আমার ছেলের জন্মদিন অনুষ্ঠানের কার্ডে আমার ছবি কোথায়? আমি কি বাবা না জয়ের? আমার টাকায় জন্মদিনের অনুষ্ঠান হলো, আর কার্ডে আমার ছবি নেই। এত বড় অপমানের পর আমি আসি কিভাবে এই অনুষ্ঠানে? আমি এ বিষয়টিতে অনেক কষ্ট পেয়েছি।

শাকিব আরও বলেন, আমি এটা অপুর কাছ থেকে আশা করিনি। আমি বিদেশ থেকে ছেলের জন্য কসমেটিকস, ড্রেস ও সোনার চেইন এনেছিলাম। সবই তো দিয়েছি। এতকিছুর পরও আমাকে কেন সকলের নিকট ছোট করা হচ্ছে? কার্ডে আমার ছবি নেই, এটা আমি মানতেই পারছি না।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা