উষ্ণতা ছড়ালেন প্রিয়াঙ্কা
বিনোদন ডেস্ক : বলিউড দিয়ে অভিনয়ে এসেছিলেন। মুম্বাইয়ের ইন্ডাস্ট্রি জয় করে তিনি এখন হলিউডেও সফল। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতি ব্যাপক। হলিউডের সিনেমা, সিরিয়াল ও বিভিন্ন অনুষ্ঠানে তার ব্যস্ততা এখন নিয়মিত। সেই সুবাদে বছরের অধিকাংশ সময়ই বিদেশে কাটান এই নায়িকা।
যখন যেখানে থাকেন না কেন, প্রিয়াঙ্কা তার ভক্তদের সঙ্গে আপডেটেড থাকেন সবসময়। সোশ্যাল মাধ্যমে নিজের খবরাখবর জানান। কখনো কখনো খোলামেলা ফটোশুটে ঝড় তোলেন ভক্তদের হৃদয়ে। সম্প্রতি তিনি ইনস্ট্রাগ্রামে দু’টি ছবি পোস্ট করেছেন। যা দেখে ভক্তদের মনে নিঃসন্দেহে উষ্ণতা ছড়িয়েছে।
একটি ছবিতে কালো বিকিনি পরা অবস্থায় তিনি সুইমিংপুলে সাতার কাটছেন। আরেকটি ছবিতে দেখা যায় একই পোশাকে বেশ আবেদনময়ী হয়ে হাসিমুখে অন্যদিকে তাকিয়ে আছেন।
প্রসঙ্গত, প্রিয়াঙ্কা বর্তমানে ‘ইজ নট ইট রোমান্টিক’ ও ‘অ্যা কিড লাইক জ্যাক’ নামের দুটি হলিউড ছবিতে কাজ করছেন।











