,

সিলেটে এক ব্যানারে আওয়ামী লীগ-বিএনপির শীর্ষ নেতারা

news-image

সিলেট প্রতিনিধি : রাজনৈতিক সম্প্রীতির নগরী হিসেবে পরিচিত সিলেট। জাতীয় বিভিন্ন ইস্যুতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো পাল্টাপাল্টি দোষারোপের রাজনীতিতে লিপ্ত হলেও সিলেটে এর ব্যতিক্রমই দেখা যায়।

দেশের প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি সিলেটে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে রাজনীতি করছে। এরই আরেক দৃষ্টান্ত দেখা গেল আজ।
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর বর্বরোচিত হত্যা-নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীর কাজীটুলায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ কর্মসূচিতে একই ব্যানারে এসে অবস্থান নেন সিলেট মহানগর আওয়ামী লীগ ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। মানববন্ধনে তারা বক্তব্যও রাখেন একইসুরে। তাদের দাবি ছিল, অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে তাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাউর প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হুমায়ূন কবির শাহীন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে