,

ভালো আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভালো আছেন। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় বৃহস্পতিবার তার ফেসবুক পোস্টে বলেছেন, ‘তিনি এখন ভালো আছেন’।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা জয় লিখেছেন, ‘গত সোমবার রাতে মা’র গল-ব্লাডারের সার্জারি হয়। আমাদের পাশের হাসপাতালে আমার এক ডাক্তার বন্ধু সার্জারি করেন। সার্জারি অত্যন্ত সফল ছিল।’

তিনি আরও বলেন, ‘পরদিন সকালেই মা বাসায় ফিরে আসেন। তিনি এখন খুব দ্রত সুস্থ হয়ে উঠছেন।’ জয় লিখেছেন, ‘আজ মার জন্মদিন। কিন্তু আমরা তেমন কিছু করছি না। কারণ মাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।’

যারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করেছেন ও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, জয় তাদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এখন ভালো আছেন।

শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগদান শেষে ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে