,

প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন শাহরুখ-ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭’-এ হাজির হয়েছিলেন শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দিয়েছেন এ জুটি। কিন্তু ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গত কয়েক মাসে একসঙ্গে ছবি করার একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ-ঐশ্বরিয়া।

সূত্র জানায়, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ মুক্তির পর শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন তিনটি বড় ছবিতে একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন। কিন্তু তারা তিনটি ছবিই ফিরিয়ে দিয়েছেন। এর কারণ প্রসঙ্গে সূত্র আরও জানায়, শাহরুখ ও ঐশ্বরিয়ার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। সম্প্রতি একটি অনুষ্ঠানে তারা দারুণ সময় পার করেছেন।

তবে ছবির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ সেগুলো তাদের মন মতো ছিল না। ভালো চিত্রনাট্য পেলে তারা আবার একসঙ্গে কাজ করবেন।’ উল্লেখ্য, বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দেবদাস, মহব্বতে কিংবা অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে তাদের রোমান্স মুগ্ধ করে দর্শকদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে