সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে বিজিবি সদস্যের বাসায় নার্সের অনশন

news-image

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিক বিজিবি সদস্য রুহুর আমীনের বাড়িতে অনশন শুরু করছেন এক নার্স। বৃহস্পতিবার সকাল থেকে সদর উপজেলার হিচমী পরিষদপাড়ায় প্রেমিকের বাড়িতে এই অনশন শুরু করেন তিনি।

অনশনকারী ওই প্রেমিকা ঢাকার ল্যাবএইড হাসপাতালে স্টাফ নার্স হিসেবে কর্মরত বলে জানা গেছে। এছাড়া প্রেমিক রুহুল আমীন যশোর বেনাপোল বিজিবি ক্যাম্পে সিপাহী পদে কর্মরত আছেন। প্রেমিক ও প্রেমিকা উভয়ের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার হিচমী পরিষদ পাড়ায়।

ওই তরুণী জানান, একই পাড়ার বাসিন্দা হওয়ায় সাত বছর আগে রুহুল আমীনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে রুহুল আমিন বিজিবির চাকরিতে যোগ দিলে তিনিও ঢাকার ল্যাব এইড হাসপাতালে চাকরি নেন। কিন্তু রুহুল আমীন সম্প্রতি বাড়িতে এসে অন্যত্র বিয়ের জন্য পাত্রী দেখতে শুরু করে। এমন খবর পেয়েই ঢাকা থেকে বাড়িতে এসেই বিয়ের দাবিতে সকাল থেকে রুহুলের বাসায় অনশন শুরু করেন ওই নার্স।

তিনি অভিযোগ করে বলেন, বিয়ের দাবি নিয়ে প্রথমে রুহুল আমীনের বাসায় গেলে তার উপস্থিতিতেই তার মা-বাবা আমাকে চুলের মুঠি ধরে মারপিট করে।

রুহুল আমীন যবিয়ে না করলে আত্মহত্যারও হুমকি দেন তিনি। এ ঘটনায় প্রতিবেশীরা সমঝোতার চেষ্টা করছেন বলে জানা গেছে। এ বিষয়ে জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, অনশনের বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা