,

৪৫ কেজির বাগাড়!

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তিস্তা নদীতে আজ বৃহস্পতিবার স্থানীয় জেলেদের জালে বিশাল আকারের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ৪৫ কেজি ৫০০ গ্রাম।

স্থানীয় কয়েকজন মাছ ব্যবসায়ী জেলেদের কাছ থেকে মাছটি ৮০০ টাকা কেজি দরে কেনেন। পরে স্থানীয় সাধুর বাজারে সাড়ে ৮০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৬৭৫ টাকায় আনসার সদস্যদের কাছে মাছটি বিক্রি করেন ব্যবসায়ীরা। লালমনিরহাট-২৭ আনসার ব্যাটালিয়নের আনসার সদস্যরা মাছটি নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।

আনসার সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে তিস্তাপাড়ের সীমান্ত বাজার এলাকার জেলে আলম মিয়া ও ভুট্টু মিয়া প্রায় ৪৬ কেজি ওজনের এই বাগাড় মাছটি ধরেন।

লালমনিরহাট ২৭ আনসার ব্যাটালিয়নের পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, আনসারের প্লাটুন কমান্ডার আবদুল খালেকের মাধ্যমে স্থানীয় সাধুর বাজার থেকে সাড়ে ৮০০ টাকা কেজি দরে মাছটি কিনে লালমনিরহাটে এনে আনসার সদস্যরাসহ মোট ৩৫ জন মানুষ মাছটি ভাগ করে নেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে