,

একসঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ-ঐশ্বরিয়া

news-image

বিনোদন ডেস্ক : রুপালি পর্দার অন্যতম জনপ্রিয় জুটি শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন। দেবদাস, মহব্বতে কিংবা অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমায় তাদের রোমান্সে মুগ্ধ হয়েছেন দর্শক। এ জুটিকে পর্দায় একসঙ্গে দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন তারা।

সম্প্রতি ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ভোগ উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড ২০১৭’-এ হাজির হয়েছিলেন শাহরুখ-ঐশ্বরিয়া। একসঙ্গে ক্যামেরার সামনে পোজও দেন এ জুটি। এরপর তাদের ফের একসঙ্গে পর্দায় দেখার প্রত্যাশা ভক্তদের আরো বেড়ে যায়। কিন্তু ভক্তরা জেনে খুশি হবেন না যে, গত কয়েক মাসে একসঙ্গে সিনেমা করার একাধিক প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন শাহরুখ-ঐশ্বরিয়া। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এ প্রসঙ্গে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেন, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমা মুক্তির পর থেকে শাহরুখ খান ও ঐশ্বরিয়া রাই বচ্চন তিনটি বড় সিনেমায় একসঙ্গে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু তারা তিনটি সিনেমাই ফিরিয়ে দিয়েছেন।’

তবে কী তাদের মধ্যে কোনো সমস্যা চলছে? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শাহরুখ ও ঐশ্বরিয়ার মধ্যে বেশ ভালো বন্ধুত্ব। সম্প্রতি একটি অনুষ্ঠানে তারা বেশ ভালো সময় পার করেছেন। তারা সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কারণ সেগুলো তাদের মন মতো ছিল না। ভালো চিত্রনাট্য পেলে তারা আবার একসঙ্গে কাজ করবেন।’

অভিনয়ের দিক থেকে শাহরুখ খান এখন ব্যস্ত আনন্দ এল রাইয়ের সিনেমার শুটিং নিয়ে। এতে বামন চরিত্রে অভিনয় করছেন এ অভিনেতা। সিনেমাটিতে আরো অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মা। অন্যদিকে ঐশ্বরিয়ার পরবর্তী সিনেমা ফ্যানে খান। এতে আরো অভিনয় করছেন অনিল কাপুর।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে