,

রোহিঙ্গাদের জন্য আবারো ত্রাণ পাঠিয়েছে ভারত

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য তৃতীয় দফায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। এবার ৭০০ টন ত্রাণ নিয়ে ভারতীয় নৌবাহিনীর ম্যাগার-ক্লাস অভিযান জাহাজ ‘আইএনএস গরিয়াল’ বৃহস্পতিবার ভোরে চট্টগ্রাম বন্দরে নোঙ্গর করেছে।

চট্টগ্রাম বন্দরের এক নম্বর জেটিতে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা প্রশাসনের কাছে এসব ত্রাণ সামগ্রী হস্তান্তর করা প্রক্রিয়া চলছে।

এবার পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবণ, ভোজ্য তেল, নুডলস, চা, বিস্কুট ও মশারিসহ অন্যান্য জিনিস।

 

চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার চট্টগ্রাম বন্দরের এক নং জেটিতে এসব ত্রাণসমগ্রী আনুষ্ঠানিকভাবে প্রশাসনের কাছে বুঝিয়ে দেবেন।

এর আগে গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দফা কার্গো বিমানে করে রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠিয়েছিল ভারত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে