,

বিদ্যুতের দাম কমানোর প্রস্তাবে গণশুনানি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মতো বিদ্যুতের দাম কমানোর প্রস্তাবের ওপর গণশুনানি নিতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ক্যাবের (কনজুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ) লিখিত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আগামী ৫ অক্টোবর সকাল ১০টা থেকে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ টিসিবি মিলনায়তনে বিদ্যুতের দাম বাড়াতে চতুর্থ দিনের মতো গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মনোয়ার ইসলামের কাছে উপস্থিত ভোক্তা, ক্যাবের প্রতিনিধি অধ্যাপক শামসুল আলম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকিসহ সাংবাদিকরা বিদ্যুতের দাম কমানোর ওপর গণশুনানি দাবি করলে এই তারিখ ধার্য করা হয়।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) গ্রাহক পর্যায়ে ১৪ শতাংশ, পল্লী বিদ্যুতের দাম গড়ে ১০ দশমিক ৭৫ শতাংশ এবং ডিপিডিসির পক্ষ থেকে ৬.২৪ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। সাধারণ ভোক্তা, ব্যবসায়ী ও ক্যাব ওই প্রস্তাবের বিরোধীতা করে লিখিত প্রস্তাব পেশ করেন। এরই পরিপ্রেক্ষিতে শুনারি তারিখ ঠিক করেন বিইআরসি চেয়ারম্যান।

ক্যাবের জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম বলেন, ‘ এটি একটি ‍যুগান্তকারী সিদ্ধান্ত। উৎপাদন ব্যয় হ্রাস সাপেক্ষে ইউনিট প্রতি ১.২৬ টাকা পাইকারি দাম কমানো সম্ভব। আমরা হিসাব করে দেখিয়েছি, গণশুনানিতে প্রমাণ করে দেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে