,

নিপীড়িত রোহিঙ্গাদের পাশে ‘বন্ধু তোমাকে চাই’

news-image

মিয়ানমারে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়ার ‘বন্ধু তোমাকে চাই’ অসহায় মানুষের পাশে নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য পাঁচ শতাধিক ত্রাণের প্যাকেট নিয়ে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছেন সংগঠনের নেতারা।

প্রতিটি প্যাকেটে তিন কেজি চাল, ১ কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি চিড়া, আধা কেজি সুজি, ১০০ গ্রাম করে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া, টুথ পাউডার এবং বিস্কুট রয়েছে।

এ উপলক্ষে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পীরবাড়ি এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।

সংগঠনটির উপদেষ্টা মাহবুবুর রহমান মলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি আল-আমিন শাহীন, ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে রোহিঙ্গাদের চলমান এ সংকট সমাধানে সরকারের সঙ্গে সবাইকে কাজ করতে হবে।

পরে আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা সংগঠনের নেতৃবৃন্দের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে