,

বয়স ৪১ হলেও দেখতে বেশ তরুণী; বিমানবন্দরে গায়িকা আটক

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনে ৪১ বছর বয়সি এক নারীকে বিমানবন্দরের পাসপোর্ট কন্ট্রোল বিভাগে আটক করা হয়। তার অপরাধ কী জানেন? তিনি তার আসল বয়সের তুলনায় দেখতে অনেক তরুণী।

সেই জন্যে পাসপোর্ট দফতরের কর্মকর্তারা বিশ্বাস করতে পারেননি যে, এই নারী তাঁর নিজেরই পাসপোর্ট ব্যবহার করছেন। তারা ভেবেই নিয়েছিলেন ন্যাটালি জেনকিভ নামের ওই নারী তার থেকে অন্তত কুড়ি বছরের বড় কোন নারীর ছবি-পাসপোর্টে ব্যবহার করেছেন।

আর এই অপরাধে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বিমানবন্দরের অন্য ব্যক্তিরাও তাকে চিহ্নিত করে এগিয়ে এসে অটোগ্রাফ নিতে চাইলে কর্মকর্তাদের ভুল ভাঙে। ন্যাটালি পেশায় একজন ব্যান্ড গায়িকা। লামা নামের একটি ব্যান্ডের সঙ্গে যুক্ত তিনি। তুরস্কে ছুটি কাটিয়ে বাড়ি ফিরছিলেন এই সুন্দরী। সেই সময়ই বিমানবন্দরে তাকে আটকানো হয়। তবে পরে যখন তাকে বিমানবন্দরে আটকে রাখার আসল কারণ নারী জানতে পারেন, তিনি কার্যত হাসি আর চেপে রাখতে পারেন না। ন্যাটালি জানিয়েছেন, তিনি বয়সের তুলনায় যেহেতু অনেক কমবয়সি দেখতে, তার জন্যে বিভিন্ন লোকের থেকে অনেক সময় প্রশংসাও পেয়েছেন। কিন্তু সেই জন্যে তাকে বিমানবন্দরে আটকে রাখা হতে পারে, সেটা তিনি ভাবতেই পারেন নি। খবর এবিপি আনন্দ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে