,

অস্কারে বাংলাদেশ পাঠাচ্ছে ‘খাঁচা’

news-image

বিনোদন প্রতিবেদক : এবার অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো হচ্ছে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘খাঁচা’। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর এক রেস্তোরাঁয় ৯০তম অস্কার বাংলাদেশ কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এখানে উপস্থিত ছিলেন ৯০তম অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান হাবিবুর রহমান খান, কমিটির সদস্য অধ্যাপক আবদুস সেলিম, আবু মুসা দেবু, মুশফিকুর রহমান গুলজার ও আবদুল লতিফ বাচ্চু। আরও ছিলেন ‘খাঁচা’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ছবির পরিচালক আকরাম খান, অভিনয়শিল্পী আজাদ আবুল কালাম, চিত্রপরিচালক গোলাম রাব্বানী বিপ্লব প্রমুখ। এখানে জানানো হয়, ‘খাঁচা’ ছবিটি ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডে (অস্কার) ‘বিদেশি ভাষার চলচ্চিত্র’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবে।

‘খাঁচা’ ছবির অন্যতম অভিনয়শিল্পী জয়া আহসান এখন আছেন কলকাতায়। ছবিটি অস্কারে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে, এই খবরে দারুণ খুশি হয়েছেন তিনি। কলকাতা থেকে মুঠোফোনে বললেন, ‘আসলেই অস্কারে বিদেশি ভাষার ছবি বিভাগে যে ধরনের ছবি যায়, ‘খাঁচা’ সেই মানের একটি ছবি হয়েছে। আকরাম খান খুব ভালো একটি কাজ করেছেন। আমি বলব, এটা তাঁর অন্যতম সেরা কাজ হবে। আর হাসান আজিজুল হক যেভাবে দেখেছেন, তাঁর মতো করে দেশভাগের এই বিষয়গুলো হয়তো আর কেউ দেখেননি।’

তথ্য মন্ত্রণালয় থেকে ২০১২-১৩ অর্থবছরে ‘খাঁচা’ চলচ্চিত্রের জন্য অনুদান পান আকরাম খান। চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান প্রদান নীতিমালার শর্ত অনুযায়ী অনুদানের প্রথম চেকপ্রাপ্তির নয় মাসের মধ্যে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নির্মাণকাজ শেষ করতে হবে। কিন্তু ‘খাঁচা’ ছবির নির্মাণকাজ শেষ করে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়েছে ২২ সেপ্টেম্বর।

কথাশিল্পী হাসান আজিজুল হকের ছোটগল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটি। দেশভাগের গল্পের এই ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, আজাদ আবুল কালাম, মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে