সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডাবিং শেষ পরীর ‘স্বপ্নজাল’র

news-image

অনলাইন প্রতিবেদক : গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’। অনেকদিন ধরে এই ছবিতি আলোচনায় রয়েছে।

কারণ এটি হতে যাচ্ছে পরীমণির ক্যারিয়ারের অন্যতম টার্নিং পয়েন্ট।
জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় পরীর ডাবিং শেষ হয়েছে। ‘স্বপ্নজাল’-এ পরীর বিপরীতে অভিনয় করেছেন নবাগত ইয়াশ রোহান। এদিকে নির্মাতা জানালেন, শিগগিরই ছাড়পত্রের জন্য সেন্সর বোর্ডে জমা পড়বে সিনেমাটি।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। কলকাতায়ও কিছু অংশের দৃশ্যায়ন হয়। সিনেমায় দেখা যাবে, কঠোর বাস্তবতায় বিচ্ছিন্ন হয়ে পড়ে অপু ও শুভ্রা। ভূমিদস্যু আয়নাল গাজী শুভ্রার বাবাকে হত্যা করে সবকিছু হাতিয়ে নেয়। মা আর ছোট ভাইকে নিয়ে দেশান্তরিত হয় শুভ্রা। শিকড়ে ফেরার স্বপ্ন তার চোখে।

ছবিতে শুভ্রার চরিত্রে আছেন পরী, আর অপু হয়েছে ইয়াশ। ‘স্বপ্নজাল’-এর কাহিনী-চিত্রনাট্যও নির্মাতার। আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহিদুল আলম সাচ্চু, শিল্পী সরকার অপু, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা