,

যশোরে নারী-শিশুসহ ৯ রোহিঙ্গা আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরে নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে শহরের মণিহার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

আটকৃতরা হলেন- মিয়ানমারের বাসিন্দা তফুর আলম (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), ছেলে রিয়াজুল ইসলাম (৭), মেয়ে তাসনিম আক্তার (৫), ছেলে সাইফুল ইসলাম (৩ বছর ৬ মাস) ও সাহিদুল ইসলাম (৯ মাস), তফুর আলমের ভাইজি জান্নাত আরা (২০) ও তার ছেলে হামিদ হুসাইন (৯মাস)।

যশোর কেতোয়ালি থানার ওসি একেএম আজমল হুদা জানান, বুধবার বিকেল ৩টার দিকে রোহিঙ্গা নারী ও শিশুরা যশোর শহরের মণিহার এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওসি আরো বলেন, রোহিঙ্গাদের ভাষা অস্পষ্ট হওয়ায় তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে