সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানকে সিদ্ধার্থের না?

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি রেস। এর আগে এ ফ্র্যাঞ্জাইজির দুটি সিনেমা নির্মিত হয়। দর্শকের মাঝে বেশ ভালো সাড়া ফেলায় এবার এর তৃতীয় কিস্তি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এতে অভিনয় করবেন সালমান খান ও জ্যাকলিন ফার্নান্দেজ।

এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটির প্রযোজক রমেশ তাওরানি জানিয়েছিলেন, সালমান-জ্যাকলিনের পাশাপাশি প্রথম সারির আরো এক অভিনেতাকে খুঁজছেন তারা। আর এ অভিনেতা হিসেবে সিদ্ধার্থ মালহোত্রাকে বেছে নিয়েছেন নির্মাতারা।

রেস-থ্রি তে সিদ্ধার্থের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে একটি সূত্র সংবাদমাধ্যমে বলেছিল, ‘হ্যাঁ, সিদ্ধার্থকে চরিত্রটির জন্য নেওয়া হয়েছে। সালমান সিদ্ধার্থকে খুব পছন্দ করেন এবং তিনি তার নামটি প্রস্তাব করেছেন। সিদ্ধার্থের প্রস্তাব পাওয়া অন্যতম বড় একটি সিনেমা এটি।’

কিন্তু বলিপাড়ায় নতুন গুঞ্জন উঠেছে, সালমান খানকে ফিরিয়ে দিয়েছেন সিদ্ধার্থ। তিনি এ প্রজেক্টটি প্রত্যাখান করেছেন। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন, ‘সিদ্ধার্থ সিনেমাটির চিত্রনাট্য পছন্দ করেননি এবং এ সিদ্ধান্তে সে অনড়। তাই তিনি নির্মাতাদের অপেক্ষা না করিয়ে বিনয়ের সঙ্গে প্রজেক্টটি প্রত্যাখান করেছন।’

এর আগে ২০০৮ সালে মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা রেস। এতে অভিনয় করেন সাইফ আলী খান, অক্ষয় খান্না, বিপাশা বসু, ক্যাটরিনা কাইফ, অনিল কাপুর প্রমুখ। এরপর ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত রেস-টু সিনেমায় অভিনয় করেন-সাইফ আলী খান, জন আব্রাহাম, দীপিকা পাড়ুকোন, জ্যাকলিন ফার্নান্দেজ, অনিল কাপুর, আমিশা প্যাটেল। সিনেমা দুটি পরিচালনা করেন নির্মাতা জুটি আব্বাস-মাস্তান। তবে শোনা যাচ্ছে, রেস-থ্রি নির্মাণ করবেন কোরিওগ্রাফার-নির্মাতা রেমো ডিসুজা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা