৮ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৪ নাগরিক আটক
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৮ লাখ ইয়াবাবড়িসহ মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৭ এর পরিচালক লে. কর্নেল মিফতা উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
বুধবার টেকনাফের শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় একটি মাছ ধরার ট্রলার থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রলারে থাকা মিয়ানমারের ৪ নাগরিককে আটক করা হয়েছে।











