সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়ের জন্মদিনে বাবা-মায়ের আলাদা আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক : আজ ২৭ সেপ্টেম্বর, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার শাকিব খান ও অভিনেত্রী অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয়ের বয়স এক বছর পূর্ণ হলো। তবে জন্মদিন পালনে শাকিব ও অপু আলাদাভাবে অনুষ্ঠান উদযাপন করবেন। কেন!

বুধবার সন্ধ্যায় গুলশানের এক রেস্তোরাঁয় জাঁকজমক পরিবেশে ছেলের জন্মদিনের কেক কাটার আয়োজন করেছেন অপু বিশ্বাস। জানা গেছে, সেই অনুষ্ঠানের কথা জানেন না শাকিব। তাই সেখানে থাকছেন না তিনি।

শাকিব ছেলের জন্মদিন উদযাপন করবেন গুলশান আজাদ মসজিদে দুপুরে মিলাদ আর গরিবদের মধ্যে খাবার বিতরণ করে।

চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। এরপর নয় বছর বিয়ের কথা গোপন রাখেন তারা। গত বছর ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম হয় আব্রাম খানের। এটাও গোপন রাখা হয়। অবশেষে গত ১০ এপ্রিল বিকালে সাত মাসের ছেলেকে সঙ্গে নিয়ে একটি টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হয়ে সব প্রকাশ করেন অপু বিশ্বাস। শাকিব প্রথম দিকে ক্ষুব্ধ হলেও পরে সবকিছু স্বীকার করেন এবং অপুর সঙ্গে সুখের সংসার পাতবেন বলে জানান।

কিন্তু সেই সুখের সংসার যে এখনো পাতা হয়নি, ছেলে আব্রাম খানের জন্মদিন ঘিরে তা আবার প্রকটভাবে প্রকাশিত হলো। জানা গেছে, মাস দেড়েক আগে ঘনিষ্ট একজনের মাধমে শাকিব পুত্র জয়ের জন্মদিন আয়োজনের কথা জানান অপুকে।

অপুর ভাষ্য, সবকিছু আমি গুছিয়ে আনি। সপ্তাহ খানেক আগে সে বলল, দোয়া আর মিলাদ মাহফিল করবে এবং গরিব-দুস্থদের খাওয়াবে। শোনার পর আমি ভাবলাম, ঠিক আছে, ও ওর মতো করুক, আমি আমার মতো করি। জন্মদিনের উপহার হিসেবে ছেলেকে সোনার মুকুট দিচ্ছেন অপু। কাতার থেকে আনিয়েছেন শেরওয়ানি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা