,

নিবন্ধন কেন্দ্রে আসছে না রোহিঙ্গারা

news-image

পরিচয়পত্রে জাতীয়তা ও দেশের নাম নিয়ে আপত্তি তুলে কক্সবাজারের নিবন্ধন কেন্দ্রে আসছে না রোহিঙ্গারা। নিবন্ধন কার্যক্রমের প্রধান মেজর কাজী উবায়দুর রেজা বলেন, সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত অনুযায়ী, আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জাতীয়তার ঘরে লেখা হচ্ছে, তারা মিয়ানমারের নাগরিক।

“গত ১১ সেপ্টেম্বর নিবন্ধর শুরুর সময় পরিচয়পত্রে ‘মিয়ানমার’ ও ‘রোহিঙ্গা’ লেখা হচ্ছিল। পরে লেখা হয় ‘মিয়ানমার’ ও ‘মুসলিম’ শব্দ দুটি। সর্বশেষ সোমবার থেকে লেখা হচ্ছে শুধু ‘মিয়ানমার’।”

কিন্তু রোহিঙ্গাদের অনেকে দাবি তুলেছে, পরিচয়পত্রে তাদের ‘মিয়ানমারের রোহিঙ্গা’ হিসেবে উল্লেখ করতে হবে। এ কারণে তারা নিবন্ধন কেন্দ্রে আসছেন না।

বুধবার বেলা ১২টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী শিবিরে গিয়ে নিবন্ধন কাজে থাকা অপারেটরদের বসে থাকতে দেখা যায়।

মেজর উবায়দুর বলেন, বুধবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত শখানেক রোহিঙ্গা নিবন্ধিত হতে এসেছেন, যেখানে মঙ্গলবার হয়েছেন ১৬ শতাধিক।

“রোববার পর্যন্ত ১৬ হাজার ২৬৪ জন, সোমবার ২৯৫১ জন এবং মঙ্গলবার ১৬ শতাধিক রোহিঙ্গা নিবন্ধিত হয়েছেন।”

বর্তমানে কুতুপালং শরণার্থী ক্যাম্পে ১২টি ও নয়াপাড়ায় ১৮টি বুথের মাধ্যমে এই নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানান তিনি।

প্রথম দিকে রোহিঙ্গাদের ‘এ-ফোর’ আকারের একটি কাগজে পরিচয়পত্র দেওয়া হলেও সোমবার থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের আকারের একটি আইডি কার্ড দেওয়া হচ্ছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে গত এক মাসে প্রায় ৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

এর আগে বিভিন্ন সময়ে আসা চার লাখের বেশি রোহিঙ্গাও কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে