,

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী ও গৃহবধূর আত্মহত্যা

news-image

‘আরে (আমাকে) খোকার সাথে মাটি দিবেন। অামি খোকারে ছাড়া থাকতে পরমোনা, বিদায়’ নিজের আই ভ্রু পেনসিল দিয়ে এমন চিরকুট লিখে স্বামীর আত্মহত্যার একদিন পর ঋতু আক্তার (১৯) নামে ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

বুধবার সকাল ৯টার দিকে স্বামী খোকা মিয়ার (২০) মামা ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়া এলাকার বাহার মিয়ার বাড়ির স্টোররুম থেকে ঋতুর ফাঁসিতে ঝুলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গার্মেন্ট কর্মী খোকাও গত সোমবার বিকেলে ফাঁসিতে ঝুলে অাত্মহত্যা করেন।
ঋতু রাজধানীর দক্ষিণখান এলাকার ভাড়াটিয়া বাসিন্দা রানা মিয়ার মেয়ে। অাত্মহত্যাকারিী স্বামী-স্ত্রী দুজনই রাজধানীর উত্তরায় একই গার্মেন্টে শ্রমিকের কাজ করতেন।

নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলে খোকার মরদেহ তার নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া এলাকায় দাফন করা হয়। এদিন দিবাগত মধ্যরাতে ঋতু তার স্বামীর মামা বাহার মিয়ার বাড়ির স্টোররুমে সিলিংয়ের সঙ্গে ফাঁসিতে ঝুলে অাত্মহত্যা করেন। স্বামীর মৃত্যুর শোক সইতে না পেরেই ঋতু আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন স্বজনরা।

মরদেহ উদ্ধারকারী ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘরের সিলিংয়ের সঙ্গে সাদা শাড়ি প্যাঁচিয়ে গলায় ফাঁস লাগায় ওই গৃহবধূ। তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে