,

রাজধানীতে বাসচাপায় রিকশা চালক নিহত, বাসে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটর এলাকায় মঙ্গলবার রাতে বাসচাপায় লতিফুর রহমান (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে এই ঘটনা ঘটেছে।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই রহিদুল ইসলাম জানান, শাহবাগ থেকে কাওরান বাজারের দিকে গাবতলী লিংক পরিবহনের একটি বাস মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে বেপরোয়া গতিতে বাংলামোটর মোড়ে সিগন্যাল অমান্য করে যাওয়ার সময় রিকশাটিকে ধাক্কা দেয়।

ঘটনাস্থলেই রিকশাচালক মারা যান। রিকশা থেকে দুই যাত্রী পড়ে আহত হন। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেলেও এর হেলপার সজিবকে (১৯) আটক করে পুলিশে সোপর্দ করেছে ক্ষুদ্ধ জনতা।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। সড়কটিতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে