সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে এবার ‘সিজার’ হলো গাভীর!

news-image

নিউজ ডেস্ক : সন্তান প্রসবের খুব পরিচিত একটি পদ্ধতি ‘সিজার’। এতদিন এ পদ্ধতিটি ব্যবহার হতো মানুষ জন্মদানে। যদি শোনেন পশুর (গাভী) ডেলিভারি করতে এখন ‘সিজার’ লাগে! নিশ্চয় আশ্চর্য্য হবেন। আশ্চর্য্য হওয়া কিছু নেই এবার সিজারের মাধ্যমে জন্ম নিলো একটি পশুর বাচ্চা। এমন ঘটনা ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।

২০ সেপ্টেম্বর বুধবার উপজেলার মনিপুর বাগানের চা শ্রমিক রবি দাসের গর্ভবতী গাভীটি মৃত্যুর যন্ত্রনায় ছটফট করছিল। প্রসবের সময় পার হলেও প্রসব না হওয়াতে গাভীটির বেঁচে থাকায় সৃষ্টি হয় দোটানা। সংকটে পড়ে তার জীবন।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সার্জন ড. রমা পদ দে প্রিয়.কমকে বলেন, ‘খবর পেয়ে আমরা রবি দাসের বাড়িতে যাই। গাভীটির অবস্থা তখন খুব নাজুক ছিল। গাভীর গর্ভের বাচ্চার কোনো স্পন্দন পাচ্ছিলাম না আমরা। আমরা গাভী বাঁচানোর লড়াই শুরু করলাম। কিন্তু বৈরী আবহাওয়া ও অপর্যাপ্ত আলো বাঁধা হয়ে দাঁড়াল। তবুও আমরা সাহস করে তার শরীরে অস্ত্রোপচার করে (সিজার অপারেশনের মাধ্যমে) বাচ্চা বের করার সিদ্ধান্ত নিলাম। পরে অল্প আলোতেই টানা চার ঘন্টা চেষ্টার পর সিজার সম্পন্ন হলো গাভীটির।’

তিনি বলেন, ‘বাচ্চাটি আগেই মরে যাওয়াতে গাভীর নানা সমস্যা হচ্ছিল। এ অবস্থায় গাভী মারা যাবার সম্ভাবনাই বেশি ছিলো।’ উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. রাজিব দাস প্রিয়.কমকে বলেন, ‘আমরা পশু চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ও ঔষুধ ব্যবহার করেছি। সঠিক হিসাব না দিতে পারলেও গর্ভে বাচ্চা মারা যাওয়ায় বা উলটে যাওয়ায় গাভীসহ মারা যাবার সংখ্যা অনেক। এরকম সিজার ‘কাইসারিয়ান সেকশন’ করে প্রসবকালীন পশুর মৃত্যুরোধ করা সম্ভব। কিন্তু পশুর মালিকরা পোস্ট অপারেটিভ কেয়ার (অপারেশন পরবর্তী যত্ম) নিতে দক্ষ নয়। যে কারণে চিকিৎসকরা এ পদ্ধতি এড়াতে চান।’
২৬ সেপ্টেম্বর মঙ্গলবার আলাপকালে গাভীটি সুস্থ আছে বলে প্রিয়.কমকে জানান চা শ্রমিক রবি দাস।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা