,

ময়মনসিংহে চুরির অভিযোগে কিশোরকে পিটিয়ে হত্যা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে চোর সন্দেহে এক কিশোরকে খুঁটিতে বেঁধে বাবা-ছেলে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিহত নাম সাগর আহম্মেদ (১৬)। সে গৌরীপুর উপজেলার নাটকঘর এলাকার মোহাম্মদ শিপন মিয়ার ছেলে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার আহমেদ বলেন, ‘ডৌহাখলা ইউনিয়নের চরশিরামপুর গ্রামের আক্কাস আলী ও তার ছেলে কাইযুমের বিরুদ্ধে এই হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ তুলেছে এলাকাবাসী।’

স্থানীয়দের বরাত দিয়ে দেলোয়ার আহমেদ বলেন, ‘সোমবার সকালে চরশিরামপুর গ্রামের গাউছিয়া নামের একটি মাছের হ্যাচারির মালিক আক্কাস আলী ও তার ছেলে কাইয়ুমসহ চার-পাঁচজন চোর সন্দেহে সাগরকে আটক করেন। তারা তাকে হ্যাচারির খুঁটিতে বেঁধে মারধর করেন। অজ্ঞান হয়ে পড়লে তাকে তারা অটোরিকশায় করে নিয়ে যান। ২৫ সেপ্টেম্বর সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হ্যাচারির পাশের একটি জঙ্গল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।’

ডৌহাখলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল হক সরকার বলেন, ‘অনেকের মোবাইল ফোনে খুঁটিতে বাঁধা রক্তাক্ত কিশোরের মাথা নিচের দিকে হেলে পড়া ছবিটি আমি দেখেছি। অত্যন্ত নৃশংস এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।’

সাগর ভাঙ্গারি কুড়িয়ে বেচতেন বলে জানিয়েছেন তার বাবা শিপন মিয়া। তিনি বলেন, ‘সাগর সোমবার ভাঙ্গারি কুড়াতে গিয়ে আর ফিরে আসেনি। সকালে জঙ্গল থেকে তার লাশ উদ্ধারের খবর পেয়েছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে