সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে স্বামীর হাতে স্ত্রী খুন

news-image

আকতার হোসেন ভুইয়া , নাসিরনগর : নাসিরনগরে পারিবারিক ঘটনায় স্ত্রীকে খুন করেছে পাষন্ড স্বামী। নিহতের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়,উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাজিয়া খাতুনের(২০) সাথে সোমবার রাতে স্বামী মতিউর রহমানের পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে স্বামী মতিউর রহমান স্ত্রী রাজিয়া খাতুনকে বেধড়ক মারধর করে পরে সাবুল দিয়ে বুকে আঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। রাতেই সংবাদ পেয়ে নাসিরনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ও ঘাতক স্বামী মতিউর রহমানকে গ্রেফতার করে।

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. আবু জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিহতের আপন ভাই ছোয়াব মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

 

 

 

 

 

 

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা