,

আগামী বাজেট হতে পারে সাড়ে ৪ লাখ কোটি টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : ২০১৮-২০১৯ অর্থবছরে বাজেটের আকার সাড়ে চার লাখ কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর কনভেনশন সেন্টারে আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী কর কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, কর আদায়কারীদের আরও বেশি করবান্ধব হতে হবে। ইতিমধ্যে তারা করবান্ধব হওয়ায় তরুণ করদাতাদের সংখ্যা বেড়েছে। ৪০ বছর বয়সী করদাতা বাড়ায় এটি আমাদের জন্য ভালো লক্ষণ।

তিনি আরও বলেন, আগামী অর্থবছরে বাজেটের আকার হতে পারে সাড়ে চার লাখ কোটি টাকা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা।

এতে সভাপতিত্ব করেন কর অঞ্চল-৩-এর কর কমিশনার নাহার ফেরদৌসী বেগম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে