বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিদিন জন্ম নিচ্ছে গড়ে আট শিশু

news-image

নিউজ ডেস্ক : রোহিঙ্গা নারী নাসিমা। বয়স ৩৫। এ বয়সে তিনি মা হয়েছেন ১২ সন্তানের। টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের দক্ষিণ পাশে মীর কাশেমের ঝুপড়ি ঘরে মাসিক ১২০০ টাকা ভাড়ায় বসবাস করেন। ঘরের সামনে দাঁড়িয়ে নাসিমার সঙ্গে কথা হয় গত রোববার দুপুরে। তিনি জানান, মিয়ানমারের দক্ষিণে মংডুর বাহারছড়া গ্রামে তার বাড়ি। ১৮ বছর বয়সে তার বিয়ে হয় ওই গ্রামের জেলে আবদুল আমিনের সঙ্গে। স্বামী নদী থেকে মাছ ধরে স্থানীয় বাজারে বিক্রি করেন। মাছ পেলে সেদিন খাবার জুটত তাদের। সংসারে কোনো সঞ্চয় নেই। অথচ ১৭ বছরের বিবাহিত জীবনে একে একে ৭ মেয়ে ও ৫ ছেলের জননী হয়েছেন তিনি। এক সন্তানহারা নাসিমার সঙ্গে যখন কথা হয়, তখন তার স্বামী ৮ সন্তান নিয়ে ত্রাণের লাইনে এবং বাকি তিনজন স্কুলে বলে জানান।

মিয়ানমার সেনারা গ্রামের অন্যদের সঙ্গে তাদের বাড়িতেও আগুন দিলে নাসিমা গত ১৬ আগস্ট সন্তানদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। কয়েক দিন জঙ্গলে লুকিয়ে থাকার পর কয়েকটি পরিবারের সঙ্গে তিনিও সন্তানদের নিয়ে নৌকায় ওঠেন। এ সময় সেখানে ঘাটে এসে উপস্থিত হয় সেনাদের একটি দল। তারা নৌকা লক্ষ্য করে গুলি করলে কয়েকজন গুলিবিদ্ধ হয়ে সেখানেই মারা যায়। তাদের মধ্যে নাসিমার তৃতীয় সন্তান ১১ বছরের উম্মে হায়েরও ছিল। গুলিবিদ্ধ সন্তানের লাশ পেছনে ফেলে বাকি ১১ সন্তান নিয়ে তিনি পালিয়ে আসেন বাংলাদেশে। চার দিন পর তার স্বামী আবদুল আমিনও এদেশে আসেন। নাসিমা জানান, তার বড় সন্তানের বয়স ১৬। সবচেয়ে ছোটটির বয়স আট মাস। আরও সন্তান নেওয়ার ইচ্ছে আছে কি-না জানতে চাইলে তিনি অকপটে বলেন, সংসার করলে তো সন্তান হবেই।

উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নারী আছিয়া বিবির বয়স প্রায় ৪৮। তিনিও মা হতে চলেছেন। স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না গত ১২ সেপ্টেম্বর থেকে। আছিয়ার সন্তান ৯টি। এত সন্তানের কারণে সংসার চালাতে কষ্ট হয় না- এ প্রশ্ন শুনে তিনি উত্তর দেন, কষ্ট তো হয়ই। কিন্তু সন্তান এলে কী বা করার আছেঙ্ঘ বেশি বয়সে সন্তান নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে- বোঝানো হলে তিনি বলেন, স্বামীর সঙ্গে থাকলে সন্তান তো হবেই। তাদের উত্তরের রেশ ধরে অন্য রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলে জানা গেল, তারা

জন্মনিয়ন্ত্রণের কথা কখনও শোনেননি। সবচেয়ে বড় কথা, পরিবার পরিকল্পনা নিয়ে কারও সঙ্গে আলাপ করতেও রোহিঙ্গা নারী-পুরুষরা আগ্রহী নন। তারা একে গোপনীয় বিষয় বলেই মনে করেন।

স্থানীয় এনজিও কর্মীরা জানান, তাদেরকে বিষয়টি বোঝানো হলেও এতে তাদের কোনো আগ্রহ নেই। ৯৫ শতাংশ নারী নিরক্ষর। ফলে তাদের বোঝানোও কঠিন।

রোহিঙ্গাদের স্রোতের মতো আসা বন্ধ হলেও বিচ্ছিম্নভাবে এখনও উখিয়ার বিভিম্ন পয়েন্ট দিয়ে তারা আসছে। তাদের আসা পুরোপুরি বন্ধ হয়নি। আশ্রয় ক্যাম্পগুলোতে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন মানুষ। তার সঙ্গে উখিয়ার বালুখালী ক্যাম্প-১ ও বালুখালী ক্যাম্প-২ থেকে প্রায় প্রতিদিনই নবজাতকের আগমনের খবর আসছে। ফলে রোহিঙ্গাদের এই ক্রমবর্ধমান সংখ্যা নিয়ে উদ্বিঘ্ন কক্সবাজার জেলা প্রশাসন। যদিও এ নিয়ে তারা আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি।

সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বাংলাদেশে আসা রোহিঙ্গা নারীরা গত ২৫ আগস্ট থেকে অন্তত আড়াইশ’ শিশুর জন্ম দিয়েছেন। প্রতিদিন গড়ে আটটি শিশুর জন্ম হচ্ছে। এ ছাড়া আরও প্রায় ৭০ হাজার নারী সন্তানসম্ভবা। তারা আগামী এক থেকে চার মাসের মধ্যে মা হবেন।

উখিয়া ও টেকনাফের বিভিম্ন শরণার্থী ক্যাম্পে কাজ করা স্বাস্থ্যকর্মীরা জানান, জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা এখানে একদিনে উম্নতি হবে না; আস্তে আস্তে হবে। কারণ রোহিঙ্গা নারীরা এ পদ্ধতির সঙ্গে অভ্যস্ত নয়। আমরা তাদের পরিকল্পিত পরিবার দিতে চাই- তা ধীরে ধীরে তারা বুঝবে।

রোহিঙ্গাদের নিয়ে বেসরকারি সংস্থা ‘মুক্তি’ দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে। এ সংস্থার স্বাস্থ্যকর্মী পলি রানী দাস বলেন, আমরা নারী ও শিশুদের স্বাস্থ্যগত দিক দেখছি। নারীরা অধিক সন্তান জন্ম দেওয়ায় প্রত্যেকেই রোগা হয়ে পড়েছে। তাদের এ বিষয়ে আমরা কাউন্সেলিং করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্যকর্মীরা জন্মনিয়ন্ত্রণ বড়ি দিলেও রোহিঙ্গা নারীরা না খেয়ে তা ফেলে দিয়েছে। এর পরও হাল ছাড়েননি তারা। গত ১৫ দিন ধরে টেকনাফ ও উখিয়ার বিভিম্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গা নারী-পুরুষদের কাছে পরিবার পরিকল্পনার সুফল তুলে ধরছেন তারা। একই সঙ্গে বিতরণ করা হচ্ছে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীও। এ ছাড়া প্রসবকালীন এবং নবজাতক ও প্রসূতির স্বাস্থ্যসেবাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কক্সবাজারের পরিবার পরিকল্পনা অফিস সূত্রমতে, বিবাহিত রোহিঙ্গা নারীদের গড়ে সাত থেকে ১০টি সন্তান রয়েছে। প্রায় প্রতিটি পরিবারেই অনেকটি ছোট শিশু রয়েছে।

বাংলাদেশে এর আগে বিভিম্ন সময়ে পালিয়ে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যাও চার লাখের বেশি। বিপুল সংখ্যক এই শরণার্থীর আশ্রয় ও খাদ্য-চিকিৎসা জনবহুল বাংলাদেশের জন্য এমনিতেই বিশাল চাপ। তার ওপর রোহিঙ্গাদের অধিক সন্তান নেওয়ার প্রবণতা প্রশাসনকে ভাবিয়ে তুলেছে।

কক্সবাজার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডা. পিন্টু কান্তি ভট্টাচার্য বলেন, আমরা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোয় জন্মনিয়ন্ত্রণের বড়ি, ইনজেকশন ও কনডম বিতরণ করেছি। অন্তত দেড়শ’ নারীর মধ্যে বড়ি ও ৫০ জনের মতো পুরুষের মধ্যে কনডম বিতরণ করেছি। তিন মাসের বন্ধ্যাকরণ ইনজেকশনও প্রয়োগ করা হয়েছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা এখনও ছড়ানো-ছিটানো অবস্থায় আছে। সরকারিভাবে নির্ধারিত ক্যাম্পে তাদের একত্রে রাখা হলে এবং নিবন্ধন কার্যক্রম শেষ হলে আমরা পুরোদমে এ কর্মসূচি বাস্তবায়ন করতে পারব। তখন স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিও প্রয়োগ করা যাবে।সূত্র: সমকাল

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি