বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দুদকের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

news-image
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : নাসিরনগরে  শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা: রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ শিবলী চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী মোঃ লিয়াকত আলী  । বিশেষ অতিথি ছিলের দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ আহসানুল কবির পলাশ,ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা  কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র,জেলা পরিষদ মহিলা সদস্য শাহিনা আক্তার খানম, ব্রাহ্মণবাড়িয়া জেলা  দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আরজু মিয়া , উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকসুদুর  রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আকতার হোসেন ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম ।
এসময় উপস্থিত ছিলেন  উপজেলা  প্রতিরোধ কমিটির সদস্য মোঃ হাবিবুর রহমান,সহকারী প্রধান শিক্ষকঅরবিন্দ গোপ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী  বৃন্দ। আয়োজক সূত্রে জানা যায়,দুদকের উদ্যোগে বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণি হইতে ১০ম শ্রেণি পর্যন্ত এক হাজার আটশতাধিক  শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।