সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হার্টে রিং পরানো হয়েছে অভিনেতা ডিপজলের

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা-নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গতকাল ২৫ সেপ্টেম্বর বিকেলে অস্ত্রোপচার হয়েছে। হার্টে একটি ব্লক ধরা পরেছে এবং সেখানে রিং পরানো হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা মনতাজুর রহমান আকবর।

মনতাজুর রহমান আকবর বলেন, গতকাল ডিপজল সাহেবকে এনজিওগ্রাম করা হয়। এর পরে ডাক্তার হার্টে একটি ব্লক পেয়েছেন সেখানে রিং পরিয়ে দিয়েছেন। ডাক্তার বলেছেন, দেড়মাস ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে। তবে তিনি এখন ভালো আছেন।

গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমেছিল। এ কারণে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন।

এরপর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার।

আশির দশকের শেষের দিকে সিনেমায় নাম লেখান এই খল-অভিনেতা। অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন। তিনি রাজনীতি এবং ব্যবসার সাথেও জড়িত। সম্প্রতি পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির কাজ শেষ করেছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা