,

জন্মদিন পালন কর্মসূচি শিথিল করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থী ও বন্যাপীড়িত মানুষের দুর্দশার কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৮ সেপ্টেম্বর তাঁর ৭০তম জন্মদিন পালনের কর্মসূচি শিথিল করেছেন। দলীয় এক সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় একান্ত ঘরোয়াভাবেই জন্মদিন পালন করবেন প্রধানমন্ত্রী। ওই দিন মেট্টো ওয়াশিংটন, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ড আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা ৬ দিনের অক্লান্ত পরিশ্রমের পর ৭ দিনের অবকাশে ভার্জিনিয়ায় রয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সময় গত শুক্রবার দুপুর ১২টার দিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ায় গিয়ে পৌঁছান তিনি।

প্রধানমন্ত্রী ভার্জিনিয়ায় তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় উঠেছেন। দেশে ফেরার আগ পর্যন্ত তিনি ছেলের বাসায় অবকাশ সময় কাটাবেন। এই সময়ে ওয়াশিংটন ও ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর আপাতত আর কোনো কর্মসূচি নেই বলে জানা গেছে।

আগামী ২৯ সেপ্টেম্বর দেশের উদ্দেশে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। তিনি লন্ডন হয়ে ২ অক্টোবর দেশে পৌঁছবেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে