সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কঙ্গনাকে আইনি নোটিস পাঠালেন আদিত্য

news-image

বিনোদন ডেস্ক : আদিত্য পাঞ্চোলির বিরুদ্ধে অভিনেত্রী কঙ্গনার অভিযোগ স্পষ্ট; তাকে শারীরিকভাবে হেনস্থা করেছেন অভিনেতা আদিত্য।

আদিত্য অবশ্য এই অভিযোগ অস্বীকার করেন। এ প্রসঙ্গে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুলেছিলেন আদিত্যর স্ত্রী জরিনা ওয়াহাব। এবার সেই ইস্যুতে নতুন মোড়। কঙ্গনাকে আইনি নোটিস পাঠালেন আদিত্য ও জরিনা।

ইন্ডিয়া ডটকম বলছে, কঙ্গনার বাড়ির ঠিকানায় আইনি নোটিস পাঠিয়েছেন আদিত্য। কঙ্গনার সঙ্গে আইনি লড়াইয়ের জন্য দু’জন আইনজীবীও নিয়োগ করেছেন তিনি।

কিছুদিন আগে এক টেলিভিশন অনুষ্ঠানে কঙ্গনা অভিযোগ করেন, ১৭ বছর বয়সে বাবার বয়সী এক জনের কাছে তিনি শারীরিকভাবে হেনস্থার শিকার হন। তখন সরাসরি কারও নাম না বললেও পরে জানান, বাবার বয়সী সেই মানুষটি হলেন আদিত্য পাঞ্চোলি।

সে সময় আদিত্যের স্ত্রী জরিনার কাছে সাহায্যের জন্যও গিয়েছিলেন কঙ্গনা। কিন্তু জরিনা তাকে ফিরিয়ে দেন। কঙ্গনার কথায়, ‘আমি ওর মেয়ের থেকেও এক বছরের ছোট ছিলাম। ওর স্ত্রীর কাছে গিয়ে বলেছিলাম, আমাকে বাঁচান। কারণ এতটাই ছোট ছিলাম যে আমার সঙ্গে যা ঘটেছিল তা বাবা-মাকেও বলতে পারিনি।’

কিন্তু জরিনা সে সময় তাকে কোনও সাহায্য করেননি বলে অভিযোগ করেন কঙ্গনা। এর পর বাধ্য হয়ে কঙ্গনা পুলিশের সাহায্য চেয়েছিলেন। কিন্তু পুলিশ শুধু সতর্ক করেই নাকি আদিত্যকে ছেড়ে দেয়।

এ প্রসঙ্গে জরিনা বলেন, ‘কঙ্গনার সঙ্গে আমার বেশ কয়েক বার দেখা হয়েছে। কারণ আদিত্য চেয়েছিল আমি ওকে সঞ্জয় লীলা বানশালীর সঙ্গে আলাপ করিয়ে দেই। আমি সেটাই করেছিলাম। কিন্তু ও আমার বাড়িতে এলে আমার খারাপ লাগত, এটা ওকে বলব কেন? আমার সমস্যা নিয়ে আমার বোনের সঙ্গেই কখনও আলোচনা করিনি। কঙ্গনা কে?’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা