,

প্রেমের টানে ইসলাম গ্রহণ করলেন হিন্দু পরিষদের নেতা

news-image

মাগুরা প্রতিনিধি : এক নারীর প্রেমের টানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা পার্থ সারথী বিশ্বাস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই সঙ্গে এক সন্তানের জননী ওই নারীর হাত ধরে পালিয়ে গেছেন তিনি।

সোমবার বিকেলে মাগুরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সনজিৎ কুমার বিশ্বাস সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

মাগুরা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সনজিৎ কুমার বিশ্বাস বলেন, সদর থানা কমিটির সদস্য সচিব পার্থ সারথী বিশ্বাস নিজের থেকে প্রায় ১০ বছরের বড় এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গেছেন।

ওই গৃহবধূর ১৮ বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর একপর্যায়ে ধর্মত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ওই মুসলিম নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।

এ ঘটনায় পার্থ সারথী বিশ্বাসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সনজিৎ কুমার নিশ্চিত করছেন।

এছাড়া পার্থ সারথী বিশ্বাস দলের নাম ভাঙিয়ে বিভিন্ন সরকারি অফিস-আদালতে অবৈধভাবে সুযোগ-সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে।

এ ঘটনা জানাজানি হওয়ার পর জেলাজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। মাগুরা শহরের হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রদায়সহ সব শ্রেণি-পেশার মানুষের মুখে এখন এই আলোচনা।

এমডি/মানিক

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে