,

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন : নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান লে: অব: গোলাম নূরের ইন্তেকাল

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, নাসিরনগর উপজেলার সাবেক চেয়ারম্যান লে: অব:গোলাম নূর (৭৫) রবিবার দিবাগত রাত ১১টায় ঢাকায় তার মেয়ের বাসায় ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি— রাজেউন)। দীর্ঘদিন যাবৎ তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র ও আট কন্যা রেখে গেছেন।

সোমবার বাদ জোহর শেষে নাসিরনগর উপজেলা পরিষদ চত্বরে প্রথম জানাযা ও পরে বাদ আছর হরিপুর ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাযা শেষে নিজ গ্রামের বাড়ি উপজেলার হরিপুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। উপজেলা পরিষদ চত্বরের জানাজায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসি,সাবেক পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা এমএ করিম, আলহাজ্ব মোঃ নাজির মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেন সংগ্রাম,উপজেলা পরিষদ চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, থানা অফিসার ইনচার্জ মোঃ আবু জাফর, জেলা আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান বাবুল,তাজ মোঃ ইয়াসিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপির সাবেক চেয়ারম্যান এম এ হান্নান,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজাহারু হক, হাজ্বী আবদুল বাকী,মোঃ সোহরাব মোল্লাসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ জানাযায় অংশগ্রহণ করেন ।

উল্লেখ্য, বর্ষীয়ান রাজনীতিবিদ,মুক্তিযোদ্ধা, নাসিরনগর উপজেলার সাবেক চেয়ারম্যান লে: অব: গোলাম নূর নব্বই দশকে প্রথমবারের মত উপজেলা পরিষদ চেয়ারম্যান নিবাচির্ত হন। দীর্ঘদিন ধরে লড়াই করে রবিবার রাতে তাঁর মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডভোকেট মোঃ ছায়েদুল হক এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে