,

‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয়ের কিছু নেই : আইইডিসিআর

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘সুপার ম্যালেরিয়া’ সম্পর্কে প্রচারণা প্রত্যাখ্যান করে আইইডিসিআর সোমবার বলেছে, ঠিক এই মুহূর্তে এ রোগ নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই।

আইইডিসিআর-এর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর বলেন, আমাদের দেশের কিছু অঞ্চলে ম্যালেরিয়া রোগ আছে, কিন্তু তাই বলে এখানে ‘সুপার ম্যালেরিয়া’ নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।

তিনি বলেন, সাধারণত দক্ষিণ-পূর্ব এশিয়া উপমহাদেশের মেকং অঞ্চলে এই রোগটি দেখা যায়, তবে এখন এই ভাইরাসটি প্রথাগত ওষুধ প্রতিরোধী হয়ে উঠেছে। এর ফলে দ্রুত এ অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

একটি আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে ‘ম্যালেরিয়ার প্রথম চিকিৎসা হচ্ছে ‘আর্টেমিসিনিন’। কিন্তু ‘আর্টেমিসিনিন’ এখন তুলনামূলক কম কার্যকর হয়ে ওঠায় ম্যালেরিয়ার এই ভাইরাস প্রতিরোধ করার জন্য এখন ‘পিপরাকুইন’ যোগ করা হয়েছে।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল এই রোগটি দ্রুত ছড়াচ্ছে, বিশেষজ্ঞদের আশংকা এটি আরও শক্তিশালী হয়ে আফ্রিকা পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, ম্যালেরিয়া বাংলাদেশের একটি জনস্বাস্থ্য সমস্যা। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম, ত্রিপুরা ও মেঘালয় এবং মিয়ানমার ঘিরে থাকা সীমান্তবর্তী বাংলাদেশের ১৩টি জেলায় এই রোগের ব্যাপক বিস্তার রয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে