,

শ্রুতির পরিবর্তে দিশা!

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী শ্রুতি হাসান। তামিল ঐতিহাসিক-ড্রামা সংঘামিত্রা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই প্রজেক্টটি থেকে সরে দাঁড়ান তিনি। এবার সিনেমাটিতে তার পরিবর্তে চুক্তিবদ্ধ হয়েছেন দিশা পাটানি। একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

এ প্রসঙ্গে সূত্রটি সংবাদমাধ্যমে বলেন, ‘দিশা ইতোমধ্যে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শিগগির এর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতারা। এটি হবে দিশার অভিনয় ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র।’

সংঘামিত্রা সিনেমার প্রচারণার জন্য এ বছর কান চলচ্চিত্র উৎসব পর্যন্ত গিয়েছিলেন শ্রুতি হাসান। সিনেমাটিতে শ্রুতির একজন নারী যোদ্ধার ভূমিকায় অভিনয়ের কথা ছিল। সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর কারণ হিসেবে শ্রুতির মুখপাত্র এক বিবৃতিতে বলেছিলেন, ‘দুর্ভাগ্যবশত শ্রুতি সংঘামিত্রা সিনেমায় অভিনয় করছেন না। এটি দীর্ঘ দুই বছরের প্রজেক্ট, তাই যথাযথ অনুশীলন, চিত্রনাট্য আয়ত্ব করা এবং শুটিংয়ের শিডিউলের বিষয়টি তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। গত এপ্রিল থেকে একজন দক্ষ কমব্যাট প্রশিক্ষকের কাছে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। যাতে প্রথম থেকেই শুটিংয়ের জন্য ভালোভাবে প্রস্তুত হতে পারেন। সংঘামিত্রা সিনেমার প্রতি তার এত উৎসাহ ও দায়বদ্ধতা থাকা সত্বেও তিনি সিনেমাটি ছেড়ে দিচ্ছেন কারণ তিনি এখনো যথাযথ চিত্রনাট্য এমনকি শুটিংয়ের শিডিউল পর্যন্ত পাননি।’

সিনেমাটি পরিচালনা করবেন ‍সুন্দর সি। এটি প্রযোজনা করছে শ্রী থেনানদাল ফিল্মস। এর সংগীত পরিচালনায় থাকছেন এ. আর. রহমান। ১৫০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। ডিসেম্বরে এর শুটিং শুরু হবে। তামিল ভাষার পাশাপাশি তেলেগু ও হিন্দু ভাষাতেও মুক্তি পাবে এটি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে