,

পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, রাজধানীর পূজামণ্ডপগুলো সিসিটিভির আওতায় থাকবে। এজন্য পুলিশের মনিটরিং সেল খোলা হবে।

সোমবার ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, ‘এবার রাজধানীতে ২৩১টি পূজামণ্ডপ থাকছে। ঢাকেশ্বরী, গুলশান-বনানী, রামকৃঞ্চ মিশন ও ধানমন্ডির চার বড় মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। পাঁচটি বড় ও চারটি মাঝারি পূজামণ্ডপসহ ২৩১টি মণ্ডপেই থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরির নয়টি পূজামণ্ডপে দেওয়া হবে বিশেষ নিরাপত্তা। ‘ক’ক্যাটাগরিতে ধানমন্ডি, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও গুলশান-বনানীর চারটি পূজামণ্ডপ এবং ‘খ’ ক্যাটাগরিতে থাকছে সিদ্ধেশ্বরী, রমনা কালি মন্দির, উত্তরা, খামারবাড়ী, বসুন্ধরার পাঁচটি পূজামণ্ডপ।’

তিনি আরো বলেন, ‘নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। পূজামণ্ডপে দর্শনার্থীদের আর্চওয়ে গেট হয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই দর্শনার্থীদের তল্লাশির আওতায় আনা হবে।’

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উৎসব পালন করবেন। এর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। পূজা উৎসবকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে