,

একমঞ্চে লাল-সবুজ ও প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ভেরিফায়েড পেজে একটি ছবি দেখে বাংলাদেশিদের ভালো লাগতে পারে। এতে তার সঙ্গে এক তরুণীকে দেখা যাচ্ছে, যার হাতে লাল-সবুজ পতাকা।

ছবিটি শেয়ার হয়েছে ১১৬ বার। এতে লাইক পড়েছে ১ হাজার ৮০০। ৮৩টি কমেন্ট দেখা গেছে এ প্রতিবেদন লেখা পর্যন্ত। যেগুলোর প্রায় সবই বাংলাদেশকে নিয়ে গর্বের কথা। অনেকে ছবিটি শেয়ার করার জন্য ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মন্তব্যে।

গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যাল মঞ্চে ডেকে আনা মেয়েটি প্রবাসী বাংলাদেশি। দেশের প্রতি ভালোবাসা জানাতে লাল-সবুজ পতাকা হাতে তিনি গিয়েছিলেন এ উৎসবে। বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মিলনমেলা ঘটে এ আয়োজনে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সেন্ট্রাল পার্কে গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত গ্লোবাল সিটিজেন ফেস্টিভ্যালের মঞ্চে ছবিটি তোলা। এ আয়োজন উপস্থাপনা করেছেন প্রিয়াঙ্কা। আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি বলেছেন, এটি তার জীবনের সেরা অভিজ্ঞতাগুলোর একটি। তিনি গ্লোবাল সিটিজেনের শুভেচ্ছাদূত।

উৎসবে বিখ্যাত তারকাদের মধ্যে আরও ছিলেন গায়িকা ডেমি লোভেটো, অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেত্রী লুপিটা এন’ইয়োঙ্গো, ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ অভিনেত্রী ফ্রিডা পিন্টো, হলিউড অভিনেত্রী মিশেল মোনাগান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিখ্যাত সংগীতশিল্পীরা। তাদের মধ্যে উল্লেখযোগ্য— স্টিভি ওয়ান্ডার, গ্রিন ডে, দ্য কিলারস, দ্য লুমিনিয়ার্স, দ্য চেইনস্মোকারস, ফ্যারেল উইলিয়ামস, বিগ শন, অ্যালেসিয়া কারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে