,

রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবায় বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চাইল সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে ২৫ আগস্ট থেকে চার লাখ ৫০ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু। তারা বিভিন্ন রোগে আক্রান্ত। এ ছাড়া রয়েছে গর্ভবতী নারী। তাদের সাধ্যমতো চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আশপাশের জেলার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উখিয়া ও টেকনাফে পাঠানো হয়েছে। রোহিঙ্গাদের জন্য আরো প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার উপকরণ কেনার জন্য বিশ্বব্যাংকের কাছে ২৫ কোটি ডলার চাওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরো জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) চিঠি পাঠানো হয়েছে। ইআরডি এ বিষয়ে বিশ্বব্যাংকের সঙ্গে যোগাযোগ করবে। ওই অর্থ দিয়ে রোহিঙ্গাদের চিকিৎসার উপকরণ, ওষুধ ইত্যাদির ব্যবস্থা করা হবে। এ ছাড়া রোগাক্রান্ত শিশুদের মধ্যে মহামারী রোধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে