সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচআইভি আক্রান্ত ২ রোহিঙ্গা হাসপাতালে

news-image

এইডস আক্রান্ত দুই রোহিঙ্গা নারী চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। কক্সবাজারের উখিয়ার শরণার্থী শিবির থেকে রোববার রাতে তাদের পাঠানো হয় বলে জানিয়েছেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার।তিনি বলেন, এইচআইভি ভাইরাস আক্রান্ত নারীদের একজনের বয়স ৫০ বছর, অন্যজনের ৬০ বছর।

সরকারি হিসেবে বাংলাদেশে এ পর্যন্ত ৪ হাজার ১৪৩ জনের মধ‌্যে এইচআইভি সংক্রমণের তথ‌্য পাওয়ার কথা এই বছরই জানিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এর মধ্যে ৬৫৮ জনের মৃ‌ত‌্যু ঘটে।

এইডস আক্রান্ত দুই নারীর সঙ্গে সাপের কামড় খাওয়া এক যুবককেও কুতুপালং শরণার্থী শিবির থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর থেকে সীমান্তে নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামে। শরণার্থীর সংখ্যা এরই মধ্যে ৪ লাখ ছাড়িয়েছে।

পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে প্রথম দিকে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিল, তাদের বেশির ভাগের ছিল গুলি ও বোমার জখম। এখন নানা রোগে আক্রান্তরাও আসছেন।

চিকিৎসা শেষে রোহিঙ্গাদের আবার কক্সবাজারে শরণার্থী শিবিরে ফেরত পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা