,

এবার বাণিজ্যিক ছবিতে সাবা

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেত্রী সোহানা সাবা। এরই মধ্যে ভিন্নধর্মী অভিনয়ের মাধ্যমে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। নাটক-টেলিফিল্মের পাশাপাশি অভিনয় করেছেন ভিন্নধর্মী চারটি ছবিতেও। কিন্তু এসব পুরোপুরি বাণিজ্যিক ছবিতে নাম লিখিয়েছেন সাবা।

রোববার পরপর দেওয়া কয়েকটি ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। প্রথম পোস্টে তিনি লেখেন, ‘করিবো না করিবো না করিয়া একখানা কমার্শিয়াল সিনেমা করিয়াই ফেলছি। নাম..ধাম..টাম..?! বলিতেছি.. ততক্ষণে চোখ রাখুন আমার প্রোফাইলে।’

তবে নাম-ধাম কিছু লেখেননি সাবা। এরপর নতুন ওই ছবির পরিচালক সাইফ চন্দনের সঙ্গে তোলা দু’টিটিছবি পোস্ট করেন সাবা। গুণী এ অভিনেত্রীর পোস্ট থেকে জানা যায়, অ্যাকশন রোমান্টিক-কমেডি এ ছবির নাম— ‘আব্বাস ওটু’। এ ছবিতে সাবার বিপরীতে আব্বাসের ভূমিকায় অভিনয় করবেন নিরব। আর সিনেমায় সাবার চরিত্রের নাম ওটু অর্থাৎ অক্সিজেন।

গত ২০ সেপ্টেম্বর থেকে এ ছবির শ্যুটিং শুরু হয়েছে। চলবে ১ অক্টোবর পর্যন্ত। পুরান ঢাকার বিভিন্ন লোকেশন ও মানিকগঞ্জে এ শ্যুটিং হবে। ছবিতে আরও থাকছেন শিমুল খান ও ডন।

ছবিটির পরিচালনা সাইফ চন্দন এর আগে ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’ ও ‘টার্গেট’ নামে দু’টি সিনেমা পরিচালনা করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে