,

মিয়ানমারের উসকানির ফাঁদে পা দেবে না বাংলাদেশ

news-image

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমারের পাতা উসকানির কোনো ফাঁদে বাংলাদেশ পা দেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার কক্সবাজারের সীমান্ত এলাকায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সার্বিক অবস্থা পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন দেশ এগিয়ে আসছে, রোহিঙ্গাদের অস্থায়ী পুনর্বাসনের চেষ্টা চলছে। শিগগিরই এ ব্যাপারে ব্যবস্থা হবে।

রাখাইনে সংঘাত শুরু হলে ২৫ আগস্ট থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লাখ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করলেও কিছু কিছু রোহিঙ্গা এখনও জিরো পয়েন্টে অবস্থান নিয়ে আছে। কাঁটাতারের বেড়া বিদ্যুতায়িত করায় স্থানীয়দেরই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে হবে।

কাঁটাতারের বেড়াকে বিদ্যুতায়িত করার ব্যাপারে কোনো মন্তব্য না করলেও মিয়ানমারের এ আচরণের ওপর কড়া নজর রাখছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করে মিয়ানমার বাহিনী। বেড়া মেরামতের জন্য সম্প্রতি ১ কোটি ৪৭ লাখ ডলার বা প্রায় ১২০ কোটি টাকা বরাদ্দ করেছে মিয়ানমার সরকার।

এ ছাড়া মিয়ানমারের হেলিকপ্টার কয়েকবার বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে উসকানি দেয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে