,

শাহজালাল বিমানবন্দরে আড়াই কোটি টাকার সোনার বার উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কলকাতা থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে আড়াই কোটি টাকার ৪০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। রবিবার রাতে এগুলো উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটটি বিকেলে বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের আগে থেকেই বিশেষ নজরদারিতে রাখছিল। অবতরণের পর শুল্ক গোয়েন্দা দল তল্লাশি চালিয়ে বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করে।

জানা যায়, হলুদ রঙের স্কচটেপে মোড়ানো সোনার বারগুলো কালো রঙের প্যাকেটে পাওয়া যায়। বারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা এবং মোট ওজন ৪.৬ কেজি। যার বর্তমান বাজারমূল্য দুই কোটি ৫০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় শুল্ক আইন, ১৯৬৯ অনুযায়ী কার্যক্রম নেয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে