নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ (অবঃ) গোলাম নুরের ইন্তেকাল
আকতার হোসেন ভূঁইয়া , নাসিরনগর : বর্ষীয়ান নেতা নাসিরনগরের সাবেক উপজেলা চেয়ারম্যান,সাবেক উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লেঃ অবঃ গোলাম নূর(৭৫) রবিবার রাতে ঢাকায় তার মেয়ের বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে……রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রীসহ অাট মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। তার প্রথম নামাজের জানাযা আজ সোমবার বাদ জোহর উপজেলা পরিষদ চত্বরে ও পরে বাদ আছর তাঁর গ্রামের বাড়ি হরিপুর রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন করা হবে । বীর মুক্তিযোদ্ধা গোলাম নূরের মৃত্যুতে নাসিরনগরের রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া নেমে পড়েছে । উল্লেখ তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।











