,

‘পদ্মাবতী’র পোস্টারে আগুন দিলো করনি সেনাদল

news-image

বিনোদন ডেস্ক :ইতিহাস বিকৃতি ও রানী পদ্মিনীর চরিত্রকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে ভারতীয় উগ্রবাদী সংগঠন ‘শ্রী রাজপুত করনি সেনাদল’ এর আক্রমণের শিকার হয়েছিলো ‘পদ্মাবতী’র কলাকুশলীরা। জয়পুরে এ ছবির শুটিং স্পটে আগুন লাগিয়ে বহুমূল্যের সাজ-পোশাক ও অংলকার পুড়িয়ে দিয়েছিলো দলটির সমর্থরা। এ সময় করনি সেনাদলের সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন পরিচালক সঞ্জয় লীলা বনসালি। এবারে ‘পদ্মাবতী’র পোস্টারে আগুন দিয়েছে দলটির সদস্যরা।

আইএনএস জানায়, শনিবার (২৩সেপ্টেম্বর) জয়পুরে ‘পদ্মাবতী’র পোস্টার পুড়িয়েছে শ্রী রাজপুত করনি সেনাদলের কয়েকজন সদস্য। এ সময় স্থানীয় রাজমন্দির সিনেমা হলের সামনে অবস্থান নিয়ে পরিচালক ও ‘পদ্মাবতী’র বিপক্ষে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

এ প্রসঙ্গে করনি সেনাদল জয়পুর শাখার প্রেসিডেন্ট নারায়ণ সিং দিওয়ালা বলেন, “জয়পুরে শুটিং চলাকালীন সময়ে পরিচালক সঞ্জয় লীলা বনসালি আমাদের কথা দিয়েছিলেন মুক্তির আগে আমাদের ছবিটি দেখিয়ে নেবেন তিনি। এতে কোনো ইতিহাস বিকৃতি ঘটেছে কি না সে বিষয়ে ইতিহাসবিদদের পরামর্শ নেওয়ার বিষয়েও তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু বাস্তবে তার কোনোটাই করেননি তিনি। তাই এ ছবির মুক্তির বিপক্ষে অবস্থান নিয়েছি আমরা।”

১ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে ‘পদ্মাবতী’র। এর আগে করনি সেনাদলের সদস্যদের এ ছবিটি না দেখানো হলে দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছেন তারা। এ বিষয়ে এখনও পর্যন্ত পরিচালক বা ছবির সংশ্লিষ্ট কারও মন্তব্য পাওয়া যায়নি।

‘পদ্মাবতী’তে চিতোরের রানী পদ্মাবতী বা পদ্মিনীর চরিত্রে দেখা যাবে দিপীকা পাড়ুকোনকে। এতে পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিং এর ভূমিকায় শহীদ কাপুর এবং দিল্লীর সুলতান আলাউদ্দিন খিলজী’র চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে