,

ঘর ভাঙল স্পর্শিয়ার

news-image

বিনোদন ডেস্ক :ঘর ভাঙল মডেল অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার। তার স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরের কাজী অফিসে ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

স্পর্শিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরটি  নিশ্চিত করেছেন রাফসান। তিনি বলেন, আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। ডিভোর্সের সময় আমার এবং স্পর্শিয়ার কাছের বন্ধুরা উপস্থিত ছিলেন।

রাফসান বলেন, এখনও স্পর্শিয়ার সাথে আমার যোগাযোগ আছে। গতকাল (শনিবার) সে আমার বাসায় এসে আমার আব্বাকে দেখে গেছে। ডিভোর্সের মাসখানের আগে থেকে আমরা আলাদা থাকতে শুরু করি।

ভালোবেসেই পারিবারিকভাবেই তো বিয়ে করেছিলেন? কিন্তু ডিভোর্স হলো কেন? এ প্রশ্নের জবাবে রাফসান বলেন, আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি ঢুকেছিল। সত্যি কথা বলতে চারপাশের কিছু মানুষের কারণে আসলে বিষয়টি জটিল হয়ে গেছে। যার কারণে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

তবে স্পর্শিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। আর বিয়ের দু’বছরের মাথায় বিবাহ বিচ্ছেদ হল তাদের।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে