,

যশোরে সাবেক ইউপি সদস্য খুন

news-image

নিজস্ব প্রতিবেদক : দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যশোরের ঝিকরগাছায় সিদ্দিকুর রহমান (৪৫) নামে সাবেক এক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

রোববার রাতে ঝিকরগাছার দিকদানা মাঠে তার ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।

নিহত সিদ্দিকুর রহমান ঝিকরগাছার বালিয়াডাঙ্গা গ্রামের তোফান গোলদারের ছেলে।

বাঁকড়া মহিলা কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন জানান, রোববার রাত ৮টার দিকে দিকদানা মাঠের মধ্য দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে আহত অবস্থায় সিদ্দিকুর রহমানকে দেখতে পান তিনি। পরে স্থানীয়দের সহযোগিতায় সিদ্দিকুরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের একাধিকস্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

নিহতের ছেলে তরিকুল ইসলাম বলেন, ‘মোবাইল ফোনে খবর পেয়ে হাসপাতালে এসে বাবাকে মৃত দেখতে পেলাম। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি।’

ঝিকরগাছার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক সিকদার মতিয়ার রহমান জানান, সন্ধ্যায় বাড়ি থেকে বাঁকড়া বাজারের উদ্দেশে রওনা হন সিদ্দিকুর রহমান। এরপর পথে তাকে কুপিয়ে আহত করে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে তার মৃত্যু হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে